পিএসএলে অদ্ভুত কাণ্ড, সাদা বল হয়ে গেলো মেরুন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১০:২১ পিএম


পিএসএলে অদ্ভুত কাণ্ড, সাদা বল হয়ে গেলো মেরুন
ছবি: সংগৃহীত

প্রথম দিনেই অদ্ভুত এক ঘটনা ঘটেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। বৃহস্পতিবার (২৬ মার্চ) উদ্বোধনী ম্যাচে মাঠে নামে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যান। এই ম্যাচের ব্যবহৃত সাদা রঙের বলটা হঠাৎ করে রূপ নেয় মেরুনে।

বিজ্ঞাপন

ম্যাচ চলাকালীন হুট করে বলের এই রঙের পরিবর্তনের কারণ জানা যায়নি। তবে পরে পরিবর্তন করতে হয়েছে বলটি। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, হায়দরাবাদ মেরুন রঙের জার্সির কারণেই বদলে গেছে বলের রঙ। লাহোর কালান্দার্সের ইনিংসে ১৫তম ওভার শেষে বল পরিবর্তন করতে হয়।

আরও পড়ুন

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাদা বলের ওপর হালকা মেরুন রঙের আভা দেখা যাচ্ছিল। খালি চোখেও সেটি বেশ ভালোভাবেই ধরা পড়েছিল। হায়দরাবাদের অধিনায়ক মার্নাস লাবুশেন বিষয়টি লক্ষ্য করে দ্বিতীয় ওভারেই দাবি জানান আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের।

বিজ্ঞাপন

ম্যাচটি ৬৯ রানের ব্যবধানে হারে হায়দরাবাদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাবুশেন বলেন, আমি আম্পায়ারদের বলেছি, কী হচ্ছে এসব? বল তো পুরো লাল হয়ে গেছে! নিশ্চিতভাবেই এটি পোশাক বা তেমন কিছু থেকে হয়েছে। আগে কখনো এমনটা দেখিনি, তবে প্যাডের রং বা ব্যাটের কিছু থেকে বলের গায়ে রং লাগতে দেখেছি। আশা করছি, আগামী রোববারের ম্যাচের আগেই আমরা এর সমাধান করে ফেলব।

আরটিভি/এমআই

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission